শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

কক্সবাজারে এসএসসি পরীক্ষা প্রথমদিন অতিবাহিত

ভয়েস প্রতিবেদক:
সারাদেশের ন্যায় কক্সবাজারেও রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষায় জেলার ৪৭টি কেন্দ্রে ৩০ হাজার ৯ শ ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়াও বন্ধ রাখা হয়েছে কোচিং সেন্টার ও কেন্দ্রের পাশের ফটোকপির দোকান।
সকালে মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মু, নাছির উদ্দিন,কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। এ সময় কেন্দ্র সচিব রামমোহন সেন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ করিম,ডিপিএইচই এর সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION