বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

দেশের ৩০ জেলায় কোন করোনা রোগী নেই

করোনাভাইরাস,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। তাদের মধ্যে একাধিক রোগী শনাক্ত হয়েছেন দুই জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন ৩২ জেলায় আর এ সময়ে নতুন করে কেউ শনাক্ত হয়নি দেশের ৩০ জেলায়।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্যমতে, একাধিক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় আর গোপালগঞ্জ জেলায়।

এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলা; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও কুমিল্লা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা; রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলা; খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া ও মাগুরা জেলা; বরিশাল বিভাগের বরিশাল জেলা ও সিলেট বিভাগের সিলেট জেলায়।

দেশের বাকি ৩০ জেলায় করোনাতে নতুন করে কেউ শনাক্ত হননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION