সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সারাদেশ ভূমিকম্প অনুভূত

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভারত, ভুটান ও চীনের কিছু অংশেও কম্পনটি অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। বাংলাদেশে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION