সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আন্দোলনের নামে ভাঙচুর না করতে প্রধানমন্ত্রীর আহ্ববান

ভয়েস নিউজ ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আন্দোলনের নামে ভাঙচুর না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটা মানুষ মারা গেলো, আর ১৫টা গাড়িতে আগুন দিলেন, এতে যারা আহত বা নিহত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন; সেই দায়িত্বটা কারা নেবে। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’

বুধবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘রাস্তা পারাপারে সব সময় সতর্ক থাকতে হবে। পারাপারের জন্য যে জায়গাগুলো নির্দিষ্ট, সেখান থেকে পার হতে হবে। হঠাৎ করে দৌড় দেবেন, তা হবে না।’

তিনি বলেন, ‘চালকদের বলি, সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। ট্রেনিং নিয়ে গাড়ি চালাতে হবে। আমরাও ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি। সরকারি পরিবহন প্রশিক্ষিত চালকদের দিয়ে পরিচালনা করা হয়। বেসরকারি বাসের গাড়ি চালকদেরও ট্রেনিং দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনে ময়লার গাড়ির চাপায় একজন মারা যাওয়ার পর আবার কেন উত্তর সিটি করপোরেশন এলাকায় বাস দুর্ঘটনায় শিক্ষার্থী মারা গেলো, এর কারণ খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের বলবো, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন খুলে গেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে। আমরা ভ্যাকসিন দিচ্ছি। তবে নতুন করে আবারও ওয়েভ আসতে পারে। তখন আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তাই এ সুযোগে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষাগ্রহণ করতে হবে।’

এ সময় নারীদের অগ্রগায়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে সব ধরনের পদক্ষেপ সরকার নিয়েছে। আজকে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করেছি। জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের জন্য কাজ করা হচ্ছে। আমরা গৃহহীনদের যে ঘর করে দিয়েছি, সেখানে নারী ও পুরুষ উভয়েরই সমান অধিকার। কোনও সমস্য হলে ওই ঘর নারী পাবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION