শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

চট্টগ্রামে এসএসসিতে পাসের হার ৮৪.৭৫

বশির আল মামুন, চট্টগ্রাম:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।

রোববার (৩১ মে) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এইসব তথ্য জানান।

তিনি জানান, এই বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন শিক্ষার্থী ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

‘গতবছর এসএসসিতে আমাদের পাসের হার ছিলো ৭৮ দশমিক ১১ শতাংশ। ১ হাজার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন শিক্ষার্থী ১৯০ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো সেবার। এর মধ্যে পাস করেছিলো ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন।’

নারায়ন চন্দ্র নাথ বলেন, এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৪ হাজার ৭৬৩ জন ছাত্রী এবং ৪ হাজার ২৪৫ জন ছাত্র।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION