রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) শহরের সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে দিনব্যাপী এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।

বিদায়ী সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মতি পদ্মাবতী দেবী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।

সম্মেলনে বক্তারা বলেন, সনাতনী সম্প্রদায়ের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠা ও সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরে সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি উজ্জ্বল কর এবং বেন্টু দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, জেলা কমিটির সহ সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত কুমার দাশ, দীপক শর্মা দিপুসহ জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION