শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শহরে চোলাই মদসহ ছিনতাইকারী আটক

ভয়েস প্রতিবেদক:
শহরের ছিনতাইকারী রবিউল হাসান রবি চোলাই মদসহ আটক হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের গোলদিঘীর পাড় এলাকা থেকে ছিনতাইকারী রবিকে ১০ লিটার চোলাই মদসহ আটক করেন সদর মডেল থানার একদল পুলিশ।

আটক রবিউল হাসান রবি শহরের ৯নং ওয়ার্ডের কবরস্থান রোড (দক্ষিণ ঘোনারপাড়া) এলাকার দিল মোহাম্মদের পুত্র। সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ সেলিম জানান, আটক রবি শহরের শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে খবর নিয়ে জানা গেছে, রবি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ও ছিনতাইকারী বাহিনী গড়ে তুলে নানা অপরাধ কর্মকান্ড করে আসছে। তার অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছিল সাধারণ মানুষ। আর তার অত্যাচার থেকে বাঁচতে অনেকে সাধারণ ডায়েরীও করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION