মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে রোহিঙ্গা তরুণী আটক

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে চট্টগ্রামে আটক করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট অফিসে আসেন মারজিয়া আক্তার (১৯) নামে ওই তরুণী। তার কথাবার্তা সন্দেহ হলে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করেন।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ বলেন, ‘চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন এক তরুণী। তিনি জন্মসনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে তিনি নিবন্ধিত হন। ক্যাম্পে তার মা-বাবা রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেকে রোহিঙ্গা নাগরিক হিসেবে স্বীকার করেছেন। ক্যাম্প থেকে পালিয়ে সন্দ্বীপে আসেন। পরে ওই তরুণীকে ডবলমুরিং থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION