বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

দেশে আবারও বাড়ছে করোনা রোগির সংখ্যা

করোনার টিকা,ছবি প্রথম আলো।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৯২ জনের। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মঙ্গলবার (৪ ডিসম্বের) স্বাস্থ্য অধিদফতর ৭৭৫ জন শনাক্তের তথ্য জানিয়েছিল।

এর আগে ২৯ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। এরপরে করোনাতে একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি।অধিদফতর জানাচ্ছে, দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। মারা গেছেন মোট ২৮ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।২৪ ঘণ্টায় নমুনা নেওয়া হয়েছে ২১ হাজার ৩০২টি। পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৫১টি।

দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৭১-৮০ ও আরেকজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। তিনজনের মধ্যে দু’জন ঢাকা বিভাগের। আরেকজন রাজশাহীর। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION