সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন

সিনোভ্যাক করোনা টিকা

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯০৬ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করোনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

গতকাল (২২ জানুয়ারি) নতুন করে শনাক্ত হয় ৯ হাজার ৬১৪ জন। অর্থাৎ একদিনেই রোগী বেড়েছে ১ হাজার ২৯২ জন। গতকাল নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে ৭৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার ৩৫ হাজার ৫১টি নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে ৭৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার ৩৫ হাজার ৫১টি নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮২ লাখ ৮৪ হাজার ৪০১টি এবং বেসরকারিভাবে ৩৮ লাখ ৩২ হাজার ৪৭৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে নারী ৮ জন ও পুরুষ ৬ জন। এরমধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর ও ৭১ থেকে ৮০ বছর বয়সী ১ জন করে মারা গেছেন। মৃত ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৫ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন আর বাকি ৩ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

দেশে করোনা সংক্রমণে মৃত মোট পুরুষ ১৮ হাজার ৪১ জন এবং নারী ১০ হাজার ১৮২ জন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION