শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

আরও দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণের বিস্তার রোধে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

আগামী ৬ ফেব্রুয়ারির পরও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে কিনা জানতে চাইলে এর আগে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার জন্য মত দিয়েছেন। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০% ভাগ, হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’

শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ‘পরশু জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে, তা নয়। আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গেও পরামর্শ করতে হয়। এখনই বন্ধ হবে তা আমি বলছি না।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION