সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
করোনার টিকা,ছবি প্রথম আলো। ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে পরীক্ষার বিপরীতে কমেছে শনাক্তের হার। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। এ সময়ে মারা গেছেন আরও ৩৮ জন। গত বছরের ১৯ সেপ্টেম্বরের পর এটাই একদিন সর্বোচ্চ মানুষের মৃত্যু। সেদিন ৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক সাত শতাংশ।
এর আগে রবিবার (৬ ফেব্রুয়ারি) অধিদফতর ৮ হাজার ৩৪৫ জন শনাক্ত ও ২৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এদিন শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।
এর আগে রবিবার (৬ ফেব্রুয়ারি) অধিদফতর ৮ হাজার ৩৪৫ জন শনাক্ত ও ২৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এদিন শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।
ভয়েস/ জেইউ।