মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

দেশে করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গেল।স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৩ জন। আর তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মোট শনাক্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ লাখ। দেশে এখন করোনাতে শনাক্ত রোগী আছেন ১৯ লাখ চার হাজার ৮২৬ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২০ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৭৯১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন আট হাজার ৮২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৯০৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৪৪৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৩৫ হাজার ৭৩৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ২৬ হাজার ৭৮৭টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১২ জন আর নারী আটজন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৩৮২ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছর আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন করে আর ২১ থেকে ৩০ বছর, ৪১ থেকে ৫০ আর ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১৩ জন। রাজশাহী ও খুলনা বিভাগের আছেন দুইজন করে আর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের আছেন একজন করে। মারা যাওয়া ২০ জনের মধ্যে সরকারি হাসপাতালেই মারা গেছেন ১২ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন আটজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION