সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় দেশে আরও ২০জনের মৃত্যু

ব্রাজিলে এক করোনা রোগীর দেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। ছবি রয়টার্স

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে।একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION