বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

আগস্টে আসছে অমিক্রনের বুস্টার ডোজ

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের জন্য টিকার বুস্টার ডোজ আগস্ট নাগাদ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী স্টিফান ব্যানসেল। তবে বিদ্যমান টিকার চেয়ে নতুন এই টিকা বেশি কার্যকর হবে কি না, তা নিয়ে এখনও পরীক্ষার তথ্য সংগ্রহ করা হচ্ছে।তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অমিক্রনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা মডার্নার টিকার বুস্টার ডোজের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয় গত মাসে। ওই পরীক্ষা চালানো হয় বানরের ওপর। পরীক্ষার দেখা গেছে, অমিক্রনের জন্য তৈরি এই বিশেষ ডোজ বিদ্যমান টিকার বুস্টার ডোজের চেয়ে বেশি সুরক্ষা না-ও দিতে পারে।

এ বিষয়ে মডার্নার প্রধান নির্বাহী স্টিফান ব্যানসেল জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে আগামী আগস্টের মধ্যে এই বুস্টার ডোজ প্রস্তুত করা। কারণ, ওই সময়ের পর ঝুঁকিপূর্ণ অনেক মানুষের জন্য এই ডোজের প্রয়োজন হতে পারে।

স্টিফান আরও জানিয়েছেন, করোনাভাইরাস, ফ্লু ও শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ থেকে মুক্তির জন্য একটি টিকা তৈরিতে মডার্না কাজ করছে। সেই টিকা ২০২৩ সালের আগস্টে আসতে পারে।প্রসঙ্গত, মডার্নার টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা তৈরিতেও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION