মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হচ্ছে কাল

রোহিঙ্গা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলার ওপর গণশুনানি শুরু হচ্ছে।আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারিও এই শুনানি চলবে।

করোনা মহামারির কারণে হাইব্রিড পদ্ধতিতে এই শুনানি হবে। এতে কিছু সদস্য আদালতে উপস্থিত থাকবেন। আর বাকিরা ভিডিও কনফারেন্সে মাধ্যমে অংশ নেবেন।

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে হেগের আদালতে ২০১৯ সালের ১০-১২ ডিসেম্বর এই মামলার ওপর প্রথমবারের মতো প্রাথমিক শুনানি হয়। এতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইন ও বিচার মন্ত্রী আবুবকর তামবাদু। আর মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। তবে, এই মামলার শুনানিতে এবার অংশ নেবেন মিয়ানমারের সামরিক জান্তা।

২০২০ সালে আইসিজেতে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দলিল দাখিল করে। সেখানে দেখানো হয়, মিয়ানমারের সামরিক বাহিনী কীভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার জন্য ২০১৯ সালের নভেম্বর মাসে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে গাম্বিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION