বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

দেশে করোনার হার পাঁচের ঘরে

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এসময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারও কমে এসেছে পাঁচের ঘরে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২২ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৭২ জন। করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে উঠলেন বলেও জানাচ্ছে অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্তের হার পাচ দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯২টি, নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ২৭৪টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ সাত হাজার ১৪৩ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৭৬ হাজার ৬৪২টি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION