মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে করোনা ৩৫ জন শনাক্ত

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
সারা দেশের মতোই চট্টগ্রামেও করোনাভাইরাসে সংক্রমণের হার কমে এসেছে। শনাক্তের হার নেমেছে দুইয়ের নিচে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪টি ল্যাবে দুই হাজার ২৪৬টি নমুনা পরীক্ষায় মাত্র ৩৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ৫৫ শতাংশ।

এর আগের দিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই হাজার ২৫১টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে এসেছে। আজ শনাক্তের হার মাত্র এক দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে নগরীতে ১২ ও উপজেলার ২৩ জনের করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ২৫১ জন। এর মধ্যে নগরের ৯১ হাজার ৮২৪ ও বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৪৩৫ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরের ৭৩৪ ও বিভিন্ন উপজেলার ৬২৮ জন রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION