রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দিন দিন কমেছে করোনা শণাক্তের হার

করোনাভাইরাস প্রতীকী ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার কমেছে। তবে মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১১ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৪৮ শতাংশ।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ৫১৬ জন নতুন রোগী ও ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। আর এ সময়ে শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৭০২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৩৩ হাজার ৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ তিন হাজার ৮৪৩টি।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৪০৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ১৪১ হাজার ৫৭ জন এবং ১১ জনকে নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৯ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ৯৩৬ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন।দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী ছয় জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫২৮ জন এবং নারী ১০ হাজার ৪৮৮ জন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১১ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছর আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন তিন জন করে। বাকিদের মধ্যে শূন্য থেকে ১০ বছর একজন ও ২১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন একজন।

এরমধ্যে চট্টগ্রাম বিভাগের আছেন চার জন, বরিশাল ও সিলেট বিভাগের আছেন দুই জন করে এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের আছেন একজন করে।এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন নয় জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION