রবিবার, ১০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গত ২৪ ঘন্টায় শনাক্তের হার কমেছে

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার তার আগের ২৪ ঘণ্টার তুলনায় আরও কমেছে। অপরিবর্তিত রয়েছে মৃত্যু।গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার তার আগের ২৪ ঘণ্টার তুলনায় আরও কমেছে। অপরিবর্তিত রয়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ১ মার্চ সকাল ৮টা থেকে ২ মার্চ সকাল ৮টা) পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছেন ৭৩২ জন। মারা গেছেন আটজন। এ সময়ে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ।

গতকাল ( ১ মার্চ) অধিদফতর ৭৯৯ জন শনাক্ত আর আট জনের মৃত্যুর কথা কথা জানিয়েছিল। শনাক্তের হার ছিল তিন দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ১ মার্চ সকাল ৮টা থেকে ২ মার্চ সকাল ৮টা) পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছেন ৭৩২ জন। মারা গেছেন আটজন। এ সময়ে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ।

গতকাল ( ১ মার্চ) অধিদফতর ৭৯৯ জন শনাক্ত আর আট জনের মৃত্যুর কথা কথা জানিয়েছিল। শনাক্তের হার ছিল তিন দশমিক ৩৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭২৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৭১৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ৮৭২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৮২ হাজার ৪৯৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার ৩৭৪টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পুরুষ তিন জন আর নারী পাঁচ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৪৯ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী তিন জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী দুজন আর ৩১ থেকে ৪০ বছর, ৭১ থেকে ৮০ বছর আর ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন করে।

আটজনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন। বাকিদের মধ্যে বরিশাল আর রংপুর বিভাগের আছেন দুজন করে আর রাজশাহী বিভাগে মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, যে আটজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজনই মারা গেছেন সরকারি হাসপাতালে। বাকি তিনজন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION