বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সৌদি আরবে করোনার বিধি-নিধেষ প্রত্যাহার

পবিত্র কাবা শরীফ

আন্তর্জাতিক ডেস্ক:
করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ঘোষণা শনিবার ৫ মার্চ থেকে কার্যকর হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি আরবের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যকতা তুলে নেওয়া হলেও, বাড়ির ভেতরে মাস্ক পরা আবশ্যক।

নতুন ঘোষণায় অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।

এদিক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সৌদি সরকার। নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথু, এস্বাতীনি, মোজাম্বিক ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭ দেশের নাগরিকরা সরাসরি ভ্রমণ করতে পারবেন সৌদিতে। এদিকে সৌদি টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION