রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক:

৩৭ লাখ টাকার প্রতারণার এক মামলায় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।জানা গেছে, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ৩৭ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে বহুবার সেই পারিশ্রমিকের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা কানে তোলেননি সোনাক্ষী। তাই বাধ্য হয়েই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন মোরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা।

তাঁর অভিযোগ, অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বারবার টাকা ফেরত চেয়ে সোনাক্ষীর ম্যানেজারকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি প্রতিবার বলেছেন টাকা ফেরত হবে না।

জানা গেছে, মামলা দায়েরের পর একবার বয়ান রেকর্ড করিয়েছেন অভিনেত্রী। তারপর থেকে টানা অনুপস্থিত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সাড়া মেলেনি। এতেই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION