রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যে হারে ক্রয় ক্ষমতা বেড়েছে সে হারে দ্রব্যমূল্যের দাম বাড়েনি

ভয়েস নিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মানুষের ক্রয় ক্ষমতার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় দ্রব্যের দাম বাড়েনি। শুধু বাংলাদেশে নয় যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশেই দাম বেড়েছে। বিএনপি দ্রব্যমূল্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করছে।’

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

যুদ্ধের কারণেই বিশ্বে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘কয়েকদিন ধরে দেখছি, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছেন। যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পুরো পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়নি তা কিন্তু নয়; কিন্তু সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে সেটা আজ দৃশ্যমান। গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনও অংশে পিছিয়ে নেই। বাংলাদেশে সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সব কর্মক্ষেত্রেই নারী আছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে, তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। পাকিস্তানের থেকে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে আছে শুধু তা নয়, নারীদের অধিকার ও ক্ষমতায়নেও এগিয়ে আছে।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল হাসান বুলবুল, ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাছিমা খান মন্টিসহ বিভিন্ন নারী সাংবাদিকরা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION