রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

আইরিন সুলতানা সিনেমা ছাড়ছেন কেন?

বিনোদন ডেস্ক:
২০০৮ সালে একটি রিয়্যালিটি শো’র মাধ্যমে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। সিনেমায় তার পথচলা শুরু হয় ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’-এর মাধ্যমে। এরপর প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই আইরিনকে পাওয়া যাচ্ছে না। নতুন কোনো সিনেমায় যেমন কাজ করছেন না, আবার সিনেমা সংশ্লিষ্ট কোনো আয়োজনেও তাকে দেখা যাচ্ছে না। এমনকি চেষ্টা করেও তার সঙ্গে অনেকে যোগাযোগ করতে পারছেন না।

তবে কি সিনেমা ছেড়ে দিয়েছেন আইরিন? নিজেকে সরিয়ে নিয়েছেন রূপালি ভুবন থেকে? উত্তর দিলেন নায়িকা। গণমাধ্যমকে বলেছেন, তিনি আপাতত সিনেমা ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত স্থায়ীও হতে পারে।

আইরিন বলেন, ‘এটা সত্য যে আমি আর অভিনয় করছি না। এই সিদ্ধান্ত সাময়িক হতে পারে আবার পার্মানেন্টও। যখন কাজ শুরু করেছিলাম, তখনও জানতাম না যে, ক্যারিয়ারে আমি কত দূর যাব। বিরতিটাও সেরকমই।’

জানা গেছে, মাস খানেক আগেই একটি সিনেমার শুটিং করেছেন আইরিন। তাহলে হঠাৎ দূরে সরে যাওয়ার কারণ কী? স্পষ্ট করে কিছু না বললেও দিয়েছেন ইঙ্গিত। জানিয়েছেন, সিনেমার অঙ্গনের কারও প্রতি তার ক্ষোভ বা নেতিবাচক মনোভাব আছে। সে জন্যই নিজেকে সরিয়ে এনেছেন।

উল্লেখ্য, আইরিন সর্বশেষ ‘কাগজ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। জুলফিকার জাহেদীর পরিচালনায় এতে তার সঙ্গে আছেন ইমন। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION