রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

‘গো স্লো’ দুটি আমার ঘুম ভেঙ্গে যায়

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের রাতের ঘুম কেড়ে নিল দুটি শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিলাটিস ক্লাসের ভিডিও পোস্ট করেছেন জাহ্নবী। সেই ভিডিওতে তার ট্রেনার নম্রতা পুরোহিতকে বারবার বলতে শোনা যায় এই দুটি শব্দ– ‘গো স্লো’।

ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, আমি যখন ঘুমিয়ে পড়ি, শুনতে পাই নম্রতা পুরোহিত ক্রমাগত বলছেন গো স্লো।

জাহ্নবী কাপুরের পিলাটিস ক্লাসে মাঝেমধ্যে যুক্ত হন অভিনেত্রী সারা আলি খানও। তার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় নম্রতা পুরোহিত তদারকি করছেন জাহ্নবীর ওয়ার্কআউট সেশন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সারা লিখেছেন, গো উইথ দ্য ফ্লো। স্টেডি অ্যান্ড স্লো, কিক হাই-স্কোয়াট লো। এভাবেই তুমি সোনার মতো জেল্লা পাবে। আরও ভালো ফল পাওয়ার জন্য নম্রতা পুরোহিত তোমাকে দেখিয়ে দেবেন।

কাজের দিক থেকে দেখতে গেলে জাহ্নবী কাপুর এখন ‘দোস্তানা টু’ ছবির জন্য দারুণ ব্যস্ত। সেই ছবিতে প্রথমে কার্তিক আরিয়ানের অভিনয় করার কথা ছিল। কিন্তু করণ জোহর ও তার প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যায় জড়িয়েছেন কার্তিক। শোনা যায়, করণের ধর্মা নাকি ব্যান করেছে কার্তিককে। আর কোনোদিনও নাকি কাজ করবে না অভিনেতার সঙ্গে। সেই জায়গায় কোনো অভিনেতা কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। জাহ্নবীকে দেখা যাবে ‘গুড লাক জেরি’ ও ‘মিলি’তেও।

গত বছর মুক্তি পায় ‘রুহি’। ছবিতে জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও বরুণ শর্মা। ২০১৮ সালে ঈশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ ছবিতে ডেবিউ করেছিলেন জাহ্নবী। তারপর মুক্তি পায় জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION