শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

কুতুবজোম জামেউস্ সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন 

আমিনুল হক, মহেশখালী:
সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে মহেশখালী উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম জামেউস্ সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন “২০২২।
২১ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। উক্ত নির্বাচনে ৪ টি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্যাটাগরি গুলো হলো প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, সাধারণ অভিভাবক দাখিল সদস্য, সাধারণ অভিভাবক ইবতেদায়ী সদস্য। প্রতিষ্ঠাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা  করেন  ফরিদ আহমদ চৌধুরী ও আলী আকবর। এতে ফরিদ আহমদ চৌধুরী ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলী আকবর পেয়েছেন ২ ভোট। দাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা ফয়জুল হক, মাওলানা নোমানুল কাজী ও বশির আহমদ মেম্বার।
দাতা সদস্য পদে মাওলানা ফয়জুল হক ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওলানা নোমানুল কাজী পেয়েছেন ১৬ ভোট ও বশির আহমদ মেম্বার পেয়েছেন ২ ভোট। সাধারণ অভিভাবক দাখিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আবদুল কাদের, মোঃ আবদুল খালেক, মোঃ আবু তাহের, নজরুল ইসলাম বিএ, মোঃ আমান উল্লাহ, মাওলানা ছৈয়দুল করিম ও মোঃ লোকমান হাকিম । সাধারণ অভিভাবক দাখিল সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, মোঃ আবদুল কাদের, তিনি পেয়েছেন ১১৫ ভোট। মোঃ আবদুল খালেক,  তিনি পেয়েছেন ৮৩ ভোট  ও মোঃ আবু তাহের, তিনি পেয়েছেন  ৭৭ ভোট। তাদের  নিকটতম প্রতিদ্বন্দ্বি নজরুল ইসলাম বিএ পেয়েছে ৬৫ ভোট।  সাধারণ অভিভাবক ইবতেদায়ী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শফিউল আলম ও আবছার কামাল। এই পদে শফিউল আলম ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবছার কামাল পেয়েছেন ৪০ ভোট। নির্বাচন শেষে মোঃ শফিউল আলম এ প্রতিবেদককে জানান, মূলত এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে  দুইটি প্যানেলে। একটি আলী আকবর প্যানেল এবং আরেকটি ফরিদ আহমদ চৌধুরী প্যানেল। এখানে প্রতিষ্ঠাতা সদস্য একটি পদ ছাড়া অন্য সবক’টি পদে আলী আকবর প্যানেল বিজয়ী হয়েছে বলে জানান মোঃ শফিউল আলম। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন মহেশখালী উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ ফজলুল করিম। উক্ত নির্বাচনে প্রতিষ্ঠাতা ভোটার ছিলেন ১৩ জন, দাতা ভোটার ছিলেন ৬৩ জন, সাধারণ অভিভাবক দাখিলে ভোটার ছিলেন ৩২৭ জন ও সাধারণ অভিভাবক ইবতেদায়ীতে ভোটার ছিলেন ২১০ জন। নির্বাচন শেষে সকলের সামনে উন্মুক্ত ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মহেশখালী উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ফজলুল করিম।
মহেশখালী থানার এসআই আল আমিন ও এএসআই জসিমের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোট গ্রহণের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থী ও ভোটারদের প্রতি আন্তরিক  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কুতুবজোম জামেউস্ সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION