রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

“ ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে”

প্রেস বিজ্ঞপ্তি :

“স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ইসলামের একনিষ্ঠ অনুসারী এবং ধর্মপ্রাণ মুসলমান। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে তিনি ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সারাবিশ্বে ইসলামিক ফাউন্ডেশনের মত ইসলাম প্রচারের জন্য সরকারি কোন প্রতিষ্ঠান নাই” ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে অরুণোদয় স্কুল ক্যাম্পাসে স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন ও র‌্যালির প্রাক্কালে জেলা প্রশাসক মহোদয় এ কথা বলেন।

পুস্পস্তবক অর্পন ও র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) মো: নাছিম আহমেদ, উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমসহ জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ইমাম ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতাসহ ইসলাম প্রচার-প্রসারের বঙ্গবন্ধু অবদান শীর্ষক আলোচনা সভায় সকাল ১১টারদিকে উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) জনাব মো: নাছিম আহমেদ এবং স্বাগত বক্তব রাখেন সহকারী পরিচালক মো: সরওয়ার আকবর।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবজারের জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতি সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী ও ফিল্ড অফিসার ফজল করিম।

মুখ্য আলোচকের বক্তবে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য ইসলামী সাংস্কৃতিক অন্যতম বৈশিষ্ট। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান ইসলামে নাই। তাই ইসলামের শান্তির বাণী এবং ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান জনগণের মাঝে তুলে ধরার জন্য তিনি ইমাম সাহেবেদের প্রতি উদাত্ত আহবান জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION