বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

করোনায় মৃত্যু ১, শণাক্ত ৬৯

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় মৃত্যু অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে নতুন রোগীর সংখ্যা ও শনাক্তের হার।স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৮ মার্চ সকাল ৮টা থেকে ২৯ মার্চ সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন এবং এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। গতকাল (২৮ মার্চ) একজনের মৃত্যু এবং ৮১ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ, গতকাল শূন্য দশমিক ৮৬ শতাংশ শনাক্তের কথা জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২ জন এবং মারা যাওয়া একজনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাাজর ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৭ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা থেকো সুস্থ হলেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ২৮১টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৬ হাজার ৫৬৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৬২ হাজার ৯০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৪৩ হাজার ৬৬৩টি।

দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ এবং তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা এবং তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION