রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

বড় চমক নিয়ে আসছেন জিৎ

বিনোদন ডেস্ক:

টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ মানেই চমক। তার বড়পর্দার প্রতিটি কাজ নিয়েই হইচই পড়ে যায়। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘রাবণ’ ছবির শুটিং। শেষ হতে না হতেই নতুন আরেক ছবির ঘোষণা দিয়ে দিলেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিস’। বুধবার (৩০ মার্চ) জিৎ দলবল নিয়ে সেরে ফেললেন এ ছবির মহরৎ।

নতুন ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। থাকছেন অভিনেতা শতাফ ফিগারও। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন নায়ক নিজেই।

জানা গেছে, জিতের নতুন এই ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গায় শুরু হবে ছবির শুটিং।

এপ্রিল মাসে মুক্তি পেতে পারে জিতের ছবি ‘রাবণ’। এ ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে। ইতোমধ্যেই জিতের এ ছবির টিজার নজর কেড়েছে দর্শকদের। তবে শুধু বড়পর্দায় নয়। ছোটপর্দায় নতুন রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে জিতের সঞ্চালনা দেখে পঞ্চমুখ ভক্তরা। তারই মধ্যেই নতুন ছবির ঘোষণা দিয়ে রীতিমতো অবাক করলেন এই টলিউড সুপারস্টার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION