রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

আবারও আইটেম গানে সামান্থা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২৩৪ মিলিয়ন। ফের আরেকটি আইটেম গানে দেখা যাবে সামান্তাকে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আরেকটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় কেন্দ্রী নারী চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান। এ সিনেমার প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি আর প্রধান নারী চরিত্রে রয়েছেন নয়নতারা। বর্তমানে ভারতের চেন্নাইয়ে বিজয়, নয়নতারা ও সামন্থা সিনেমাটির আইটেম গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। এ সিনেমায় বিজয়ের চরিত্রের নাম র‌্যাম্বো। নয়নতারার চরিত্রের নাম কানমনি এবং সামান্থাকে দেখা যাবে খাতিজা চরিত্রে। আগামী ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এছাড়াও তামিল ভাষার ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION