শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল, এগিয়ে মেয়েরা

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন (৫৬ দশমিক ০৯ শতাংশ) এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩ দশমিক ৯১ শতাংশ)।

মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে এ ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যালে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন; যা বিগত যেকোনও বছরের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এবছর সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। যাদের মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION