রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

ধৈর্য ধরে কাজটা করেছি

বিনোদন ডেস্ক:
আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন নাজিয়া হক অর্ষা। এ নিয়ে তিনি কথা বলেছেন।

সাড়া…

কাজ করার সময় কখনই বোঝা যায় না, এই কাজটা ভালো হবে না মন্দ হবে। কাজ করার সময় কাজের গতিতেই কাজ করেছি। তখন সাড়া ফেলবে কি ফেলবে না এসব মাথায় আসেনি। সাড়া পাওয়ায় ভালো লাগছে।

প্রস্তুতি…

সাবরিনায় কাজের জন্য আমাদের কথা হচ্ছিল গত বছরের অক্টোবর থেকেই। গল্পটা কী বা কেমন সেটা বলেননি। আমি গল্প জানতাম না। পরে নভেম্বর ডিসেম্বরের দিকে এসে গল্পের লেয়ারটা জানতে পারি, জানুয়ারির দিকে শুটিং শুরু হয়। আশফাক নিপুণ কখনো গল্পটা খোলাসা করেন না। শুটিংয়ে এসে গল্পের ডিটেইলগুলো জেনেছি। ফলে ওই অর্থে আমি প্রস্তুতি নিইনি। আমি জাস্ট ট্রাই করেছি। নিপুণ ভাই কীভাবে চায়, ক্যারেক্টারটা কেমন, সেটা বোঝার চেষ্টা করেছি। অনেক বেশি দেখা, জানা একটা ক্যারেক্টার। ফলে আমি ডাউন অ্যাক্টিং করার চেষ্টা করেছি।

প্রস্থেটিক মেকআপ…

প্রস্থেটিক মেকআপ নিয়ে কাজ করা খুব ধৈর্যের বিষয়। খুব ধৈর্য ধরে কাজটা করেছি। পুরো শুটিংয়ে আমাকে এই মেকআপটা নিতে হয়েছিল পাঁচবার। একেক দিন একেক লেয়ারে মেকআপটা নিতে হয়েছে। একেবারে আর্লি গিয়ে ওই মেকআপটা নিতে হয়। সতর্ক থাকতে হয়েছে সবসময়। কোনো সময়ে কাপড়-চোপড়ে লেগে ঝামেলা হতে পারে বা ব্যান্ডেজটার কারণে ঝামেলা হতে পারে। শুধু আমি নই, প্রস্থেটিক মেকআপের পুরো টিমটাই কষ্ট করেছে। ওরা সব সময় আমার আশপাশেই ছিল। সব সময় সতর্ক নজর রেখেছে কোথাও সমস্যা হচ্ছে কিনা। এটা আমার জন্য সবচেয়ে কষ্টকর একটা অভিজ্ঞতা ছিল।

ইন্তেখাব দিনারের সঙ্গে…

দিনার ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। টিভিতে নাটক, সিরিয়ালে কাজ করেছি। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে, ভালো মুহূর্ত রয়েছে। ওটিটি আসার পর দিনার ভাইকে নতুন করে মানুষ মূল্যায়ন করছেন। কিন্তু এসব যদি বাদ দিয়ে বলি, তাহলে বলব যে তিনি কখনো বুঝতে দেন না যে তিনি এত পাওয়ারফুল অভিনেতা। সব সময় সহজ থাকেন। আমরা রিহার্সেলের সময় ভেবেছি শওকত এভাবে কথা বললে সাবরিনা ওইভাবে কথা বলবে। আমরা ওইভাবেই রিহার্সেল করেছি। আমি কখনো মাথাতেই নিইনি যে আমি দিনার ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। আর দিনার ভাইয়ের বৈশিষ্ট্যও ওইটাই যে তিনি সব সময় স্বাভাবিক থাকেন এবং সেই স্বাভাবিকভাবেই সিন করে ফেলেন। খুবই ভালো পারফর্মার। দুর্দান্ত একজন অভিনেতা।

দুই সাবরিনা…

আমি কারও সঙ্গে নিজের তুলনা করতে চাই না। আর অভিনয়ের কোনো কম্পেয়ার হয় না। প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। প্রত্যেকটা ক্যারেক্টারই তার জায়গা থেকে ভালো করেছে। আমি দেখেছি মেহজাবীন অনেক কষ্ট করে তার ক্যারেক্টারটা কন্টিনিউ করেছে। ভয়ংকর ডেডিকেশনের সঙ্গে সে ডাক্তার সাবরিনার চরিত্র রূপায়ণ করেছে। সে খুবই পাংচুয়াল ছিল। টাইমলি এসেছে, টাইমলি গেছে। সবার সঙ্গে বোঝাপড়া করেছে। আমি মেহজাবীনের সঙ্গে মেডিকেল টার্ম নিয়েও আলোচনা করেছি। এই ওয়েব সিরিজের দুই নামের দুজন সাবরিনার ঘটনাচক্রে একত্রিত হলেও এই দুইটা ক্যারেক্টার টোটালই ভিন্ন। একটার সঙ্গে আরেকটার মিল নেই। ফলে আমাদের দুই চরিত্রকে তুলনা করার কিছু নেই। মানুষ কেন তুলনা করছে জানি না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION