রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

আয়েশা টাকিয়াকে হেনস্তার শিকার

বিনোদন ডেস্ক:
ভারতের পর্যটন নগরী গোয়ার বিমানবন্দরে অভিনেত্রী আয়েশা টাকিয়া ও তার পরিবারকে হেনস্তা করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন এই অভিনেত্রীর স্বামী ফারহান আজমি।

সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান। তিনি পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে আয়েশার সঙ্গে তার বিয়ে হয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করে ফারহান। তিনি জানান, আয়েশা ও তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। বিমানবন্দরে তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা হয়েছে। পাশাপাশি যৌন হেনস্তা এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ করেছেন তিনি। আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুর নাম উল্লেখ করে অভিযোগ জানিয়েছেন ফারহান।

‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ সিনেমাখ্যাত অভিনেত্রী আয়েশা টাকিয়া। সালমান খানের বিপরীতে ‘ওয়ান্টেড’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহিদ কাপুরের সঙ্গে ‘দিল মাঙ্গে মোর’, ‘পাঠশালা’ সিনেমায় এই অভিনেত্রীকে দেখা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION