বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে আরও এক নারীর শরীরে করোনা শনাক্ত

ভয়েস প্রতিবেদক (২৮ এপ্রিল)
কক্সবাজারে আরো একজন নারী শনাক্ত হয়েছে। তার বাড়ি মহেশখালীর কালারমারছড়া। তার নাম আরজু আকতার (২৭)। তার স্বামী রিদুয়ান গত ১১ এপ্রিল ঢাকা থেকে আসে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৬ জনের করোনা পরীক্ষার হয়। সেখানে একজন ‘পজিটিভ’ ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।
এইসহ কক্সবাজার জেলায় মোট ২১ জনের করোনা সনাক্ত হলো।

তারমধ্যে মহেশখালী ১০ জন, টেকনাফ ৪ জন, শহরে ২ জন, চকরিয়ায় ২ জন, রামু ১ জন এবং উখিয়ায় ২ জন।
এছাড়া নাইক্ষ্যংছড়ি ১ জনের করোনা শনাক্ত হয় কক্সবাজার মেডিকেল ল্যাবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে সোমাবার বাড়ি ফিরেছেন।

কক্সবাজারের প্রথম মহিলা করোনা রোগি চকরিয়া উপজেলার খুটাখালীর। তার পরীক্ষা চট্টগ্রামে হয়। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। গত ২৮ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১০৩১ জনের করোনা পরীক্ষা করা হয়।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।

গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব। উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়। তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION