রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

ঐশ্বরিয়া না থাকলে খাবার জোটে না অভিষেকের!

বিনোদন ডেস্ক:

ঐশ্বরিয়া রাই বচ্চন না থাকলে নাকি না খেয়েই থাকতে হয় অভিষেক বচ্চনকে! তবে বাড়িতে নয়, কোনও হোটেলে থাকলেই এমন হয়। অভিষেক নাকি হোটেলের রুম সার্ভিসে ফোন করে খাবার অর্ডার করতে পারেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারের গোপন কথা ফাঁস করেন জুনিয়র বচ্চন। সেখানে অভিষেক জানান, অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে তার অদ্ভুত লাগে। তাই সেই কাজটা ঐশ্বরিয়াকে করতে হয়! সেই ফোন করে অভিষেকের জন্য খাবার অর্ডার করে দেয়।

এই অভিনেতা জানান, তিনি এতটাই লজ্জিত ও সচেতন বোধ করেন যে হোটেলের লবিতে পা রাখতেও চান না প্রোমোশনাল ইভেন্টের সময়। যদি না কেউ তাকে রাস্তা দেখানোর জন্য থাকে।

অভিষেক জানান, শুটিং সেটে কাজ করার জন্য তার ইতিবাচক পরিবেশ প্রয়োজন হয়। তিনি বলেন, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি হোটেলে বসে আছি প্রেস ট্যুরের জন্য। কেউ যদি না থাকে আমি একা লবিতে যেতে পারব না। আমার পাশে কাউকে একটা দরকার যে আমাকে রাস্তা দেখিয়ে দেবে

তিনি আরও বলেন, আমার কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোর থাকলে আমার বউ আমাকে বিকেলে ফোন করে জানতে চাইবে, ‘তোমার দিন কেমন কাটল?’ এরপর ও যখন বলবে ‘তুমি খেয়েছ’, আমি উত্তর দেই ‘না’। ও জানতে চায়, ‘আচ্ছা, তুমি কি খেতে চাও বলো?’ তারপর ও আমার জন্য খাবার অর্ডার করে দেয়।

ঐশ্বরিয়া জানে ও ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমার এই সমস্যাটা আছে। আমি অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারি না- যোগ করেন অভিষেক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION