রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

আমির খানের ছেলেকে আম খাওয়া শেখালেন

বিনোদন ডেস্ক:

পাকা আমের স্বাদ অমৃত। এ কথা একবাক্যে মেনে নেন সবাই। কেবল বাঙালি নয়, বিশ্বের বহু দেশেই আমের কদর রয়েছে। আর কিছুদিন পরই বাংলাদেশে পাকা আমের মৌসুম শুরু হবে।

তবে ভারতে কিছু জাতের আম এখনই পাওয়া যাচ্ছে। সেই আমের স্বাদেই মজেছেন বলিউড সুপারস্টার আমির খান। একা নন, ছেলে আজাদ রাওকে নিয়ে আম খেয়েছেন তিনি। ছেলেকে শিখিয়ে দিয়েছেন, কীভাবে পাকা আম খেতে হয়।

আমির ও তার ছেলের আম খাওয়ার দৃশ্য দেখা গেল অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানের পেজে। সাধারণত ব্যক্তিগত জীবন সামনে আনেন না মিস্টার পারফেকশনিস্ট। তাই আম খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে বসে মনের সুখে আম খাচ্ছেন আমির। নিজে হাতে আবার ছেলেকে আমের খোসা ছাড়ানোও শিখিয়ে দিচ্ছেন। ছবিগুলোর ক্যাপশনে লেখা, ‘এ বছর আপনি আমের স্বাদ নিয়েছেন? আপনার পরিবারের সদস্যরা খেয়েছে?’

বাবা-ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এখনো খাইনি স্যার, অনেক দাম!’ কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে’; আবার কেউ বলেছেন, ‘একেবারেই সাধারণ মানুষ।’

তারকা হলেও আমির খান মানুষ হিসেবে সাধারণ থাকতেই পছন্দ করেন। কিছুদিন আগেই এক ভক্তের বাসায় হাজির হন তিনি। সেখানে তাদের সঙ্গে বসে খাবার খান এবং অনেকক্ষণ ধরে গল্প করেন।

এদিকে আমির খান অভিনীত নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ আগস্ট। এর নাম ‘লাল সিং চাড্ডা’। বহুল আলোচিত সিনেমাটিতে তার সঙ্গে আরও আছেন কারিনা কাপুর, দক্ষিণী তারকা নাগা চৈতন্য প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION