বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ফাইজারের আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ কোভিড-১৯ এর টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন (৬ কোটি ৪০ লাখ ) ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার ( ২৯ এপ্রিল ) ঢাকার আমেরিকান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

টিকার এই চালানে ফাইজারের একটি নতুন ‘রেডি-টু-গো ফর্মুলেশন ‘ দেয়াও রয়েছে। সে কারণে এই টিকা সরবরাহের আগে মিশ্রণের কোনো প্রয়োজন হয় না। এছাড়া এই নতুন টিকা ন্যূনতম কোল্ড-চেইনের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়।

উল্লেখ্য, ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজার টিকার অনুদান দেওয়া অব্যাহত রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION