মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে অর্ধশত গ্রামে ঈদ সোমবার

ভয়েস নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সোমবার (২ মে) চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবে। সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ হবে।

দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন। নামাজের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। ঈদের নামাজে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা অংশ নেবেন বলে জানিয়েছে মির্জাখীল দরবার শরীফের মুরিদ ও মির্জাখীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী।

তিনি জানান, দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশে ঈদুল ফিতর উদযাপন করেন। একইভাবে ঈদুল আজহা ও রোজাও সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগে হয়ে থাকে। সোমবার ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মির্জাখীল দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আগামীকাল ঈদ উদযাপন করবে।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা একইভাবে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION