বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ মে আত্মসমর্পণ করতে পারেন হাজী সেলিম

ভয়েস নিউজ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।

বৃহস্পতিবার বিকেলে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আশা করছি আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে হাজী সেলিম আত্মসমর্পণ করবেন।

পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি। আগামী ২৫ মের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে।

দুর্নীতির মামলায় সাজা নিয়ে ঈদের আগে অনেকটাই চুপিসারে বিদেশে যান হাজী সেলিম। দেশের বাইরে থেকে আজ (বৃহস্পতিবার) ফিরে এসেছেন তিনি।

হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল ঢাকা পোস্টকে তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

গত ২৫ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION