রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

ক্যাটরিনা দুই মাসের অন্তঃসত্ত্বা!

বিনোদন প্রতিবেদক:

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! এ অভিনেত্রী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত ক্যাটরিনা-ভিকি। গত কয়েকদিন ধরে বলিপাড়ায় এই গুঞ্জন উড়ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

শুধু ক্যাটরিনা-ভিকি নয়, আনন্দের এ খবর জানার পর দুই পরিবারের সদস্যরাও উচ্ছ্বসিত বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তারকা জুটি ভিকি-ক্যাটরিনা।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ১০ ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে। ফিরে এসেই নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION