রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

দীপিকা নিখাদ একজন মানুষ: রণবীর সিং

বিনোদন ডেস্ক:

নানা জল্পনা-কল্পনার অবসনা ঘটিয়ে ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন এই জুটি।

বিয়ের পর দীপিকার প্রশংসা করতে দেখা গেছে রণবীর সিংকে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ফের স্ত্রীর প্রশংসা করলেন এই অভিনেতা।

বিয়ের পর দীপিকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন রণবীর সিং। বিষয়টি উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘বিয়ের পর দীপিকাকে আরো ঘনিষ্ঠভাবে জানতে পেরেছি। সময়ের সঙ্গে বুঝতে পারছি দীপিকা সুন্দর মনের একজন মানুষ। আপনি তাকে যত বেশি চিনবেন ততই জানবেন দীপিকা নিখাদ একজন মানুষ। আমি খুব ভাগ্যবান যে দীপিকাকে জীবনে পেয়েছি।’

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর সিং। তার অভিনীত ‘জয়েশভাই জোরদার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে। এছাড়া ‘সার্কাস’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর।

অন্যদিকে, দীপিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের এই সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও দেখা যাবে— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION