রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

মাধুরী ভক্তকে অবজ্ঞা করাই সর্বত্র নিন্দা

বিনোদন ডেস্ক:

দুপুরের খাবার খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সঙ্গে ছিলেন স্বামী শ্রীরাম নেনে। দু’দিন আগে মুম্বাইয়ের ওরলিতে তাদের একসঙ্গে দেখা যায়। সাদা-কালো ঝুলের পোশাকে স্নিগ্ধতা ছড়াচ্ছিলেন ৫৫ বছর বয়েসী মাধুরী। এসময় পাপরাজ্জিদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ দেন মাধুরী।

খানিকক্ষণ সময় দেওয়ার পর একজন সেলফি তোলার অনুরোধ জানান। কিন্তু বিষয়টি এড়িয়ে চলে যান মাধুরী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন ‘কলঙ্ক’খ্যাত অভিনেত্রী মাধুরী। বিশেষ করে মাধুরীর ‘বিরক্তি’ প্রকাশের মুহূর্তটি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা।

ভক্তের মিষ্টি অনুরোধের উত্তরে এমন করে অবজ্ঞা প্রকাশ করতে পারলেন ‘চন্দ্রমুখী’? তা নিয়ে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে নেটদুনিয়ায়। কেউ বলেন, ‘মাধুরীরও এমন দেমাক!’ কেউ বললেন, ‘আচরণটা খেয়াল করো একবার! সাংঘাতিক।’ নিন্দাসূচক মন্তব্য উপচে পড়ছে ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে।

অনেক দিন ধরেই সিনেমায় অনুপস্থিত মাধুরী দীক্ষিত। ২০১৯ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘কলঙ্ক’ সিনেমাটি। এটি পরিচালনা করেন অভিষেক ভার্মা। তবে মাধুরী নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION