রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

বিনোদন ডেস্ক:
ঢালিউডে যাত্রা শুরু হচ্ছে আরও এক নতুন নায়িকার। চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল স্নিগ্ধা চৌধুরীর। রায়হান রাফি পরিচালিত ‘রাস্তা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও স্নিগ্ধা নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় এই তরুণীর। এবারই প্রথম নাম লেখালেন সিনেমায়।

স্নিগ্ধা বলেন, ‘অনেক ভালো লাগা কাজ করছে একই সঙ্গে অনেক ভয়ও কাজ করছে; যেহেতু আমার প্রথম সিনেমা এটা। জাজ মাল্টিমিডিয়া, সিয়াম আহমেদ এবং রায়হান রাফা- এই তিনের কম্বিনেশনে কাজ করার বিষয়ে এক্সসাইটমেন্ট কাজ করছে, ভয়ও হচ্ছে। আমি ভালোভাবে নিয়মিত কাজ করতে চাই। সবার কাছে দোয়া চাইছি। ’

এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়, স্নিগ্ধা ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় ৬ মাস আগে। এই ৬ মাস স্নিগ্ধা জাজের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন ও জিম করেছেন। জুন মাসে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

জানা যায়, ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন স্নিগ্ধা। বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে, রায়হান রাফির পরিচালনায় একই প্রযোজনা সংস্থার ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম। ‘রাস্তা’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল গত বছর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION