রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়, রক্তপাত-চাঁদাবাজি হতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়, এখানে কোনও রক্তপাত-চাঁদাবাজির ঘটনা চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা জঙ্গি দমন করেছি, সন্ত্রাসীদের ঘরে ফিরিয়েছি। সেখানে পাহাড়ের তিন জেলায় কেন এত রক্তপাত হবে। পাহাড়ের অনেক জায়গায় ঘুরে দেখেছি, এলাকার মানুষ খুবই সাধারণ। এখানকার মানুষের কোনও চাহিদা নেই এবং খুবই শান্তিপ্রিয়। তাহলে কেন এই রক্তপাত? পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ও রক্তপাত-চাঁদাবাজি হতে দেবো না। এসব বন্ধে যা করার প্রয়োজন সবই আমরা করবো।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইন্সে তিন পার্বত্য জেলায় তিনটি করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার ক্যাম্প এবং রাঙামাটিতে এপিবিএনের ডিআইজি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওয়াদা করছি, আমাদের পুলিশ বাহিনী আপনাদের পাশে থাকবে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের আমরা আইনের মুখোমুখি করবো, শাস্তি নিশ্চিত করবো। কারণ পাহাড় সম্ভাবনাময়ী এলাকা। যেটা আমরা চিন্তা করছি, সেটা বানিয়ে আমরা দেখিয়ে দেবো।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘পাহাড়ি এলাকার প্রেক্ষাপট একটু ভিন্ন। তাই চুক্তির শর্ত অনুসারে তিন পার্বত্য জেলায় প্রত্যাহার করা সেনাক্যাম্পে পর্যায়ক্রমে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্প স্থাপন করা হবে। আর এর মাধ্যমে এই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।’

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতির নেতা সন্তু লারমা আমাদের বড় ভাই ও এখানকার স্থানীয় নেতাদের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কিছু সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করবো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION