রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য লন্ডনে ফারিন

ফারিন,ফাইল ছবি।

বিনোদন ডেস্ক:

হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দার নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নিজেকে পরিপক্ব করে তুলেছেন। নজর কেড়েছেন দেশ-বিদেশের পরিচালকদেরও। তারই ধারাবাহিকতায় এবার দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন কলকাতার সিনেমায়। এর মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হচ্ছে। অতনু ঘোষের মতো পরিচালকের নির্দেশনায় অভিনয় করছেন ফারিণ। সিনেমাটির নাম ‘আরও এক পৃথিবী’। এখানে তার সহশিল্পী আছেন কলকাতার কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা ও সাহেব চ্যাটার্জি। জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে এই সিনেমার শুটিংয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন ফারিণ। তিনি বলেন, আসলে আমি ভালো গল্প, চরিত্রের অপেক্ষায় ছিলাম।

বড় পর্দার কাজটা যাতে বড় রকমভাবেই হয় সেটা চাওয়া ছিল। তাই সময় নিয়ে বুঝেশুনেই বড় পর্দায় কাজ শুরু করলাম। টানা ১১ই জুন পর্যন্ত শুটিং হবে ছবিটির। এ অভিনেত্রী আরও যোগ করে বলেন, সিনেমায় যে শুটিং করছি, এটা আলাদা করে ভাবছি না। পরিচালক অতনু ঘোষও আমাকে টের পেতে দিচ্ছেন না। আমার কাছে মনে হচ্ছে এই ভাবনা ভাবতে গেলে ভালোভাবে যে কাজটি করছি, তা নষ্ট হয়ে যাবে। কাজ মানে কাজ, এই ভেবেই কাজ করছি। নতুন জায়গা, নতুন টিম এবং নিজের চরিত্রটিও মজার। আমি খুব উপভোগ করছি সব মিলিয়ে। এদিকে দেশে ফিরেই ফারিণ ব্যস্ত হয়ে পড়বেন আসছে কোরবানি ঈদের নাটকের কাজ নিয়ে। গেল ঈদেও উল্লেখযোগ্য সংখ্যক নাটক প্রচার হয়েছে এ অভিনেত্রীর। এরমধ্যে ‘আমার কেরানী বাবা’ নাটকটি আলাদা করে নজর কেড়েছে দর্শকদের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION