রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

মাহির বাসায় ভূত!

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে বেশ অ্যাকটিভ। বিশেষ করে ফেসবুকে জীবনের নানা মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। তবে সম্প্রতি দেওয়া তার একটি পোস্ট দেখে ভয় পেয়ে যেতে পারেন ভক্তরা!

মাহি তার ওই পোস্টে লেখেন, ‘আমার বাসায় ভূত আছে’। সঙ্গে জুড়ে দেন একটি বিস্ময়ের ইমোজি।

এরপর থেকে মাহির ওই পোস্টের নিচে নানান মন্তব্য আসতে থাকে। ওই পোস্টের মন্তব্যের ঘরে নবাগত নায়িকা জাহারা মিতু লেখেন, ‘ভূত যদি দুলাভাই হয় তাহলে কিছু করার দরকার নেই। আর যদি সত্যি হয় তাহলে আয়তুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেওয়া উচিত। ’ এর উত্তরে মাহি লেখেন, ‘তাহলে আয়াতুল কুরসি পড়ি।’

মাহির কমেন্ট ও রিঅ্যাকশন থেকে বোঝা যাচ্ছে মজার ছলেই তিনি পোস্টটি করেছেন।

নায়িকা মাহি এখন ব্যবসায়ীও বটে। তবে সম্প্রতি জানিয়েছেন তিনি প্রযোজক হতে চান। মজার ব্যাপার হলো, নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান মাহি। অবশ্য কবে নাগাদ প্রযোজনায় নামবেন, স্পষ্ট করে সেই তথ্য দেননি ‘অগ্নি’ খ্যাত নায়িকা।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। আপাতত সংসার ও নতুন ব্যবসা নিয়েই তার ধ্যানজ্ঞান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION