শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

জেএসসি ও জেডিসি পরিক্ষা সম্ভাবনা কম

ভয়েস নিউজ ডেস্ক:

চলতি বছরেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

রোববার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তপন কুমার সরকার বলেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। তাই পরীক্ষা হবার সম্ভাবনা কম।

তিনি বলেন, মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারবো। পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।

বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আরও বলেন, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর খুব কম সময়ই পাওয়া যাবে।

তিনি বলেন, জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক পরীক্ষা হোক অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। কারণ এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমপনী নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION