শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে: দীপুমনি

বিশেষ প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী ড.দিপু মণি এমপি বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত ও গতানুগতিক শিক্ষা দিয়ে এটি সম্ভব হবে না। তাই বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে।

শনিবার (৪মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার’ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধন কালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এই হ্যাচাটির মাধ্যমে উন্নত ধরনের গবেষণা হবে। এই এই হ্যারিতে বিশেষ করে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে-তা বাংলাদেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। এবং এইখানে বাংলাদেশের গবেষক এর পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবে।

দিপু মনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় হবে পাবলিক অথবা প্রাইভেট, যেহেতে কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেহেতু এই মুহুর্তে কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোন পরিকল্পনা বা উদ্যােগ নেয়নি সরকার।

এসময় ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসের ড. মোহাম্মদ নুরুল আবছার খান সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উ”চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক প্রমুখ।

এর আগে (৪মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্স সেন্টার এর মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও শুভ উদ্বোধন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION