রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান কামাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মাটিতে সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যদি বিদেশে চিকিৎসা নিতে যান তাহলে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।

শনিবার (১১ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা দেশের মাটিতে নিতে যেন কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি সে হিসেবেই তার চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছেন। তাকে যদি বিদেশে যেতে হয় আবার তাকে আইনি প্রক্রিয়া ও কোর্টের কাছে যেতে হবে। কোর্ট ছাড়া এ রাস্তাটি খালি নেই। বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION