মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি,লাখো মানুষ দুর্ভোগে

ভয়েস নিউজ ডেস্ক:

শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে চট্টগ্রাম মহানগর জুড়ে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক বহদ্দার হাট বাস টার্মিনাল থেকে আগ্রাবাদ পর্যন্ত বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে।

এছাড়া আবাসিক এলাকা ও বিভিন্ন অলিগলির সড়ক ও বাড়ির নিচতলায়ও এখন হাঁটু পানি।

শনিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় নগরীর বহদ্দার হাট, চাঁন্দগাও আবাসিক এলাকা, বাকলিয়া, বাদুরতলা, চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেইট, মেয়র গলি, নাসিরাবাদ, জাকির হোসেন বাই লেইন, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালসহ নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল ১১টার পর বৃষ্টি কিছুটা কমে আসলেও এখনো পানি নামেনি।

জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি ভেঙে চরম দুর্ভোগ মাথায় নিয়ে জরুরী কাজ সারতে বাইরে যেতে হচ্ছে।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা সামি ইসলাম জানান, ভোরে ঘুম থেকে জেগেই দেখি বাসার নিচে কোমর পানি। গ্যারেজে পানি ঢুকে গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে। বাসা থেকে বের হওয়ারও কোন ‍উপায় নেই।

নগরীর বহদ্দার হাট বাজারের ব্যবসায়ী সোলায়মান আলী জানান, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের ভিতর পানি থৈ থৈ করছে। বিভিন্ন মালামাল পানিতে ডুবে অনেক ক্ষতি হয়ে গেছে।

বাদুরতলা এলাকার বাসিন্দা হানিফ মাহমুদ জানান, এখানে ড্রেনের পানি-বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। আমাদের বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে। আমরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION